২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বুধবার আধাবেলা হরতাল

মেঘনার ভাঙন থেকে ভোলা শহরকে রক্ষার দাবিতে জেলা শহরে বুধবার ছয় ঘণ্টার হরতাল ডেকেছে ভোলা সদর নদী ভাঙন প্রতিরোধ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ভোলা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার ভাঙন থেকে ভোলা শহরকে রক্ষার দাবিতে জেলা শহরে বুধবার ছয় ঘণ্টার হরতাল ডেকেছে ভোলা সদর নদী ভাঙন প্রতিরোধ কমিটি। এ দাবিতে মঙ্গলবার বিকেলে শহরের ভোলা বাংলা স্কুল মাঠে কয়েক হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। গত তিন মাসে ভোলা সদরের কাচিয়া, ধনিয়া, ইলিশা, শিবপুর, রাজাপুর, ভেলুমিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা মেঘনায় বিলীন হয়ে গেছে। সমাবেশে বক্তারা প্রমত্তা মেঘনার ভাঙন থেকে ভোলা শহরকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান। দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরে হরতাল পালনের ঘোষণা দেওয়া হয় সমাবেশে। সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, জেলা বিজেপি সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১২৪ ঘ.