সিলেট, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জের ধরে সিলেট সদরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই।
মঙ্গলবার সকালে নোয়াগাঁও গ্রামে নিহত নুর মিয়া (৫৬) ওই গামের প্রয়াত রজব আলীর ছেলে।
জালালাবাদ থানার ওসি সেলিম আহমদ বলেন, সকালে পারিবারিক সম্পত্তি নিয়ে বড় ভাই নুর মিয়ার সঙ্গে ছোট ভাই নুনু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুনু মিয়া লাঠি দিয়ে নুর মিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৬৫ ঘ.
bdnews24