২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে যুগলের আত্মহত্যা

ভালবাসা দিবসের সকালে গোপালগঞ্জে গ্রামীণফোনের টাওয়ার থেকে লাফিয়ে পড়ে প্রেমিকযুগল আতœহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

গোপালগঞ্জ, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভালবাসা দিবসের সকালে গোপালগঞ্জে গ্রামীণফোনের টাওয়ার থেকে লাফিয়ে পড়ে প্রেমিকযুগল আতœহত্যা করেছে। মঙ্গলবার সদর উপজেলার কাঠি ইউনিয়নের কাঠি গ্রামে এ ঘটনায় নিহত হয় সাউথ শেখ ও মিতু খানম। কাঠি গ্রামের এনজেল শেখের ছেলে সাউথ শেখ এবং রায়পাশা গ্রামের প্রয়াত জাহিদ হোসেন মোল্লার মেয়ে মিতু খানম দু’জনই কাঠি কে কে টি হাজী এনসি ইনস্টিটিউশনের দশম শ্রেণীর শিক্ষার্থী। তাদের প্রেমের সম্পর্ক অভিবাবকরা মেনে না নেওয়ায় তারা আতœহত্যা করেছে বলে স্থানীয়রা জানায়। গোপালগঞ্জ থানার ওসি মো. বোরহান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাঠি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন চৌধুরী মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের প্রেমের সম্পর্কটি জানাজানির পর দু’পরিবার বিষয়টি মেনে নেয়নি। বরং গত মাসের (জানুয়ারি) ১৪ তারিখ অন্য এক ছেলে সঙ্গে মিতুর বিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ভোর ৫টার দিকে মিতু ও সাউথ কাঠি বাজারের পাশে গ্রামীণফোনের টাওয়ারে ওঠে। দু’জনই নিজ নিজ স্বজনদের মোবাইল ফোনে টাওয়ারের ওঠার কথা জানিয়ে তাদের বিয়ে না দিলে আতœহত্যা করার হুমকি দেয়। কিন্তু পরিবারের সদস্যদের কাছ থেকে সাড়া না পেয়ে ওড়না দিয়ে দু’জনের হাত বেঁধে টাওয়ার থেকে লাফিয়ে পড়ে। এতে দু’জনেরই মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২০ ঘ.