২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস রোধে চাই বৈশ্বিক সহযোগিতা: প্রধানমন্ত্রী

এইচআইভি-এইডস প্রতিরোধে কার্যকর জাতীয় ও বৈশ্বিক প্রয়াসের জন্য বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচআইভি-এইডস প্রতিরোধে কার্যকর জাতীয় ও বৈশ্বিক প্রয়াসের জন্য বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ মহাসচিবের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এইচআইভি-এইডস বিষয়ক বিশেষ দূত ড. নাফিস সাদিক প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সকালে তার কার্যালয়ে দেখা করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এইডসে আক্রান্তের হার খুব কম। “এইডস নির্মূলে বিশেষ করে সক্ষমতা গড়ে তোলা এবং অর্থ ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন হচ্ছে শক্তিশালী বৈশ্বিক সহযোগিতা।” চাহিদা খুব কম থাকলেও বাংলাদেশ পর্যায়ক্রমে ‘এন্টি-রিট্রোভাইরাল মেডিসিন’ উৎপাদনে আগ্রহী বলে প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৭৫২ ঘ.