২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বগুড়া শহর থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছ র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

বগুড়া, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহর থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছ র‌্যাব। মঙ্গলবার ভোরে মালতীনগরের নিজ বাড়ি থেকে মো. ফরহাদুল ইসলাম শিপলুকে (২৮) গ্রেপ্তার করা হয়। ফরহাদুল মালতীনগরের হাবিবুর রহমানের ছেলে। র‌্যাব-১২ এর কোম্পানি কোমান্ডার সিনিয়র এএসপি সুমিত চৌধুরীর বলেন, শিপলুকে গ্রেপ্তারের পর তার বাসা তল্লাশি করে তিন রাউন্ড এসএমজির, ৫ রাউন্ড রাইফেলের এবং ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের জলেশ্বরীতলার মহিলা ক্লাবের মঠে থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শিপলু একজন অস্ত্র ব্যবসায়ী বলে এই র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৪ ঘ.