২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দণ্ড

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে ২৯ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 07:53 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে ২৯ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আকতারুন রুমি এ আদেশ দেন। মঙ্গলবার সকালে দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলামকে (৪০) চাঁপাইনবানগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান নাচোল থানার ওসি সরকার একরামুল হক। মনিরুল নাচোল উপজেলার কালৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে। ওসি সরকার একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে কোচিং শেষ করে নাচোল থেকে ভুটভুটি যোগে বাড়ি ফিরছিলো নাচোল উপজেলার গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সোনালী খাতুন। ওই ভুটভুটির আরেক যাত্রী মনিরুল তাকে উত্ত্যক্ত করতে থাকলে অপর যাত্রীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩৪৬ ঘ.