২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরকাতুল জিহাদের খুলনা বিভাগীয় প্রধান গ্রেপ্তার

ঝিনাইদহ শহরের পবহাটি থেকে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের খুলনা বিভাগীয় প্রধানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 06:23 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঝিনাইদহ, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরের পবহাটি থেকে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের খুলনা বিভাগীয় প্রধানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে শাহীন মাহমুদ ওরফে কিংকনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. হামিদুল হক বলেন, হরকাতুল জিহাদের খুলনা বিভাগীয় প্রধান কিংকন ২০০৫ সালে একবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে বেশ কিছুদিন নীরব ছিল।এখন আবার সংগঠন গোছানোর কাজ শুরু করেছে। তার কাছ থেকে ২০টি জিহাদী বই, পাঁচটি প্রচারপত্র ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০১৯ ঘ.