২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবিতে শূন্য আসনে ভর্তি ১৫ ফেব্রুয়ারি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) শূন্য আসনে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে ১৫ ফেব্রুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

নোয়াখালী, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) শূন্য আসনে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে ১৫ ফেব্রুয়ারি। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এম তামজিদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ’ গ্রুপের মেধাক্রম ৬৫১ থেকে ৮৮৭ পর্যন্ত এবং উপজাতি কোটার (‘এ’ গ্রুপের) অপেক্ষমাণ তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৫ ফেব্র“য়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। ভর্তির অনুমতিপ্রাপ্তদের ১৫ ফেব্র“য়ারি অবশ্যই ভর্তি হতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd দেখতে বলা হয়েছে শিক্ষার্থীদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৫ ঘ.