২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে আতঙ্ক যায়যায়দিনে

রাজধানীর তেজগাঁও দৈনিক যায়যায়দিন পত্রিকা অফিসের তৃতীয় তলার কাটিং সেকশনে আগুন লাগায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও দৈনিক যায়যায়দিন পত্রিকা অফিসের তৃতীয় তলার কাটিং সেকশনে আগুন লাগায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ড হয় বলে দমকলকর্মীরা জানান। দমকলকর্মীদের ৩টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউদ্দিন জানান। যায়যায়দিনের প্রতিবেদক দেব দুলাল মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার সাভির্স ও নিজস্ব নির্বাপক দিয়ে আগুন লাগা নিভিয়ে ফেলা হয়েছে।” “খুব ধোঁয়া বের হওয়ায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো।” অফিসের ভিতরে কেউ সিগারেট খেতে পারে না জানিয়ে তিনি বলেন, “বৈদ্যুতিক গোলযোগের কারণেই এ অগ্নিকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” তিনি জানান, আগুনে কিছু কাগজ পুড়েছে। তকে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২১২৫ ঘ.