২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথকে নিয়ে ১৫১টি বই আনছে মূর্ধণ্য

রবীন্দ্রনাথ ঠাকুরের ষার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মের নানা দিক নিয়ে ১৫১টি গ্রন্থ এবার বইমেলায় আনছে প্রকাশনা সংস্থা মূর্ধণ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 06:16 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের ষার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মের নানা দিক নিয়ে ১৫১টি গ্রন্থ এবার বাইমেলায় আনছে প্রকাশনা সংস্থা মূর্ধণ্য। বৃহস্পতিবার এই রবীন্দ্র স্মারক গ্রন্থমালার প্রথমপর্বের ৯টি বইয়ের মোড়ক উন্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। গত এক বছর ধরে এর প্রকাশের কাজ চলছে জানিয়ে মূর্ধণ্য’র প্রকাশক সঞ্জয় মজুমদার বলেন, “এই গ্রন্থমালার প্রকাশের ক্ষেত্রে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টামন্ডলউর সভাপতির দায়িত্ব পালন করেন সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। আর গ্রন্থমালার প্রচ্ছদ হিসাবে রবীন্দ্রনাথের প্রতিকৃতি একেছেন প্রায় দুই শতাধিক শিল্পী।” বইমেলার বাকি দিনগুলোতে প্রতিদিন ১০টি করে বইয়ের মোড়ক উন্মোচন করা হবে বলে জানান তিনি। সন্তুষ্ট বিক্রেতারা বইমেলার নবম দিন বৃহস্পতিবার দর্শক সমাবেশ আগের দিনের চেয়ে বেশি হওয়ায় পাশাপাশি বই বিক্রিও বেড়েছে বলে জানান বিভিন্ন স্টলের বিক্রেতারা। মওলা ব্রাদার্সের বিক্রয় প্রতিনিধি অনুপ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনই মেলায় প্রচুর মানুষ আসছে। বিক্রিও তাই ভালো।” বৃহস্পতিবার এই প্রকাশনা সংস্থা থেকে লেখক মুনতাসীর মামুনের সম্পাদনায় ঢাকার স্মৃতি সিরিজের দ্বাদশ খণ্ড ‘ঢাকার স্মৃতি/ ১২’ মেলায় এসেছে। এই খণ্ডে অলকানন্দা দাশগুপ্ত পটেল, রিজিয়া রহমান ও রাবেয়া খাতুনের স্মৃতিকথা গ্রন্থিত হয়েছে। বইয়ের ফ্ল্যাপে বলা আছে, “এই সংকলনে আমরা বিশ শতকের চল্লিশ ও পঞ্চাশের দশকের ঢাকার একটি সমৃদ্ধ বিবরণ পাবো।” অ্যাডর্ন প্রকাশের পাবলিশার্সের এক বিক্রয় প্রতিনিধি বলেন, “গতকালের চেয়ে আজ ভালো সাড়া পাচ্ছি। দর্শকও বেশ ভালোই এসেছে। সবাই বই না কিনলেও বই দেখতে অনেকে আসছেন।” এদিকে উপচে পড়া ভিড় দেখা যায় সেবা প্রকাশনীর স্টলে। স্টলের বিক্রয় প্রতিনিধি মো বাবলু হোসেন বলেন, “বরবরই আমাদের বইগুলোর বিক্রি ভালো থাকে। মূলত কিশোর পাঠকরাই আমাদের এখানে বেশি আসেন। তবে কিশোরদের পাশাপাশি বড়রাও আসছেন।” এই স্টলের সামনে কথা হয় বুয়েট শিক্ষার্থী তানভির সিরাজের সঙ্গে। তিনি বলেন, “আজ ১২টা বই কিনেছি। মূলত আমি সেবা প্রকাশনীর অনুবাদগুলো পছন্দ করি। তবে পাশাপাশি মাসুদ রানা সিরিজের কয়েকটি বইও কিনেছি।” ঐতিহ্য প্রকাশের মিছিল খন্দকার বলেন, “আজ মুসা ইব্রাহিমের নতুন বই ‘মিশন বঙ্গোপসাগর ও কিলিমানজারো’ মেলায় এসেছে। বইটির সাড়া ভালোই। আগামীকাল ছুটির দিন রয়েছে তাই কাল আরো ক্রেতা আসবেন আশা করছি।” হিমুর চতুর্থ সংস্করণ চলছে মেলায় আসার তিন দিনের মধ্যেই শেষ হুমায়ূন আহমেদ এর ‘হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই’ তৃতীয় সংস্করণ, এখন চলছে চতুর্থ সংস্করণ। অন্য প্রকাশ এর পরিচালক মাসুম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৬ ফেব্র“য়ারি বইটি মেলায় আসার পর গতকালই তৃতীয় সংস্করণ শেষ হয়ে যায়। আজ (বৃহস্পতিবার) আমরা চতুর্থ সংস্করণ থেকে বিক্রি করছি।” আগামী শনিবার লেখকের ‘নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ’ মেলায় আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবারের বই বৃহস্পতিবার মেলায় এসেছে মোট ১২৯টি নতুন বই। এর মধ্যে গল্প ১৭, উপন্যাস ১৫, প্রবন্ধ ৭, কবিতা ১৯, গবেষণা ২, ছড়া ১, শিশুসাহিত্য ৪, জীবনীগ্রন্থ ৭, মুক্তিযুদ্ধ ভিত্তিক ৫, নাটক ৩, বিজ্ঞান বিষয়ক ২, ভ্রমণ বিষয়ক ১, ইতিহাস বিষয়ক ১, রাজনীতি ১, ধাঁধা ৩, ধর্মীয় ১, অনুবাদ ৪, অভিধান ১, বৈজ্ঞানিক কল্পকাহিনী ১ এবং অন্যান্য ৩৪টি বই। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে নালন্দা থেকে প্রকাশিত ধ্র“ব এষ’র বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘অ্যালিয়ন’, অ্যাডর্ন পাবলিকেশন্স থেকে প্রকাশিত রবিউল আলমের নাটক ‘হ্যারল্ড পিন্টারের চারটি নাটক’, কবীর চৌধুরীর অনুবাদ গ্রন্থ ‘ঋড়ষশঃবষং ড়ভ ইধহমষধফবংয’, নবযুগ প্রকাশনী থেকে সমরেশ মজুমদারের উপন্যাস ‘সোনার শেকল’, রামেন্দু মজুমদারের ‘খুচরো লেখা’, আমার প্রকাশনী থেকে মহাদেব সাহার কাব্যগ্রন্থ ‘কেন সুন্দর ব্যথিত এতো’, অনিন্দ্য প্রকাশ থেকে দ্বিজেন শর্মার অনুবাদ ‘নির্বাচিতা প্রবন্ধ ও বক্তৃতা সংকলন শিক্ষা’, প্রিয় প্রকাশ থেকে আমজাদ হোসেনের উপন্যাস ‘কৃষ্ণবন্দিনী’, মওলা প্রকাশ থেকে হরিশংকর জলদাসের উপন্যাস ‘নিজের সঙ্গে দেখা’ ইত্যাদি। মোড়ক উন্মোচন বৃহস্পতিবার বিকালে মেলার নজরুল মঞ্চে মোট ১৯টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোস্তফা জামান আব্বাসী, ডেপুটি স্পিকার শওকত আলী এবং কবি নির্মলেন্দু গুণ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। সেমিনার বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভাষা-সংগ্রামী অজিতকুমার গুহ, মুনীর চৌধুরী এবং মোজাফ্ফর আহমদ চৌধুরী বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শান্তনু কায়সার, এ এম মাসুদুজ্জামান এবং হারুন-অর-রশিদ। শামসুজ্জামান খানের সভাপতিত্বে প্রবন্ধের ওপর আলোচনা করেন আফসার আহমদ, আলী হোসেন এবং মাসরুর শাহিদ হোসেন। সভাপতির বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, “ভাষা-আন্দোলনে প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণ করেই এই তিন সংগ্রামী তাদের কর্তব্য শেষ করেননি বরং আমৃত্যু তারা বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির স্ব স্ব ক্ষেত্রে নিজেদের প্রগতিবাদী ভূমিকা পালন করেছেন।” সন্ধ্যায় একই স্থানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক মঞ্চায়ন করে নাট্যদল ‘সময়’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এএইচ/এমআই/১২১৬ ঘ.