২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নবানে প্রতিমন্ত্রী

মিথ্যা তথ্য দিয়ে বনানীতে সরকারি প্লট বরাদ্দ নেওয়া চারদলীয় জোট সরকারের মন্ত্রী-সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সংসদে তোপের মুখে পড়েছেন প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 05:57 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা তথ্য দিয়ে বনানীতে সরকারি প্লট বরাদ্দ নেওয়া চারদলীয় জোট সরকারের মন্ত্রী-সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সংসদে তোপের মুখে পড়েছেন প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। বৃহস্পতিবার বিকালে স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরুর পর গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মান্নান জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক মন্ত্রী-সাংসদসহ ৫৫ জন বনানীতে সরকারি প্ল¬ট নিয়েছেন। এদের মধ্যে অনেকেই মিথ্যা হলফনামা দিয়েছেন এবং ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও নতুন করে প্লট বরাদ্দ নিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “তাদের বিরুদ্ধে সংসদীয় উপকমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।” এখনো কেন ব্যবস্থা নেওয়া হয়নি তার জবাব জানতে এ সময় একের পর এক প্রশ্নের মুখে পড়েন মান্নান খান। ডেপুটি স্পিকার শওকত আলীও প্রতিমন্ত্রীর কাছে এর উত্তর জানতে চানতে চান। তিন বছরেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন- সংসদ সদস্য নাজমা আক্তার, ফজলে রাব্বি মিয়া ও একেএম রহমত উল্লাহর প্রশ্নের জবাবে মান্নান খান বলেন, বিষয়টি তদন্তের জন্য সংসদীয় উপকমিটি গঠন হওয়ায় আগেভাগে মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পূর্ত প্রতিমন্ত্রী সংসদে আরো জানান, ঢাকা মহানগরীতে রাজউকের অনুমোদন বহির্ভূত ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন চিহ্নিত করা হয়েছে। এসব ভবনের তালিকা সিটি কর্পোরেশনে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএইচ/২৩৫৫ ঘ.