২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যোতি বসুর আদিবাড়ি জাদুঘর করার দাবিতে মানববন্ধন

উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আদিবাড়িকে জাদুঘর করার দাবিতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আদিবাড়িকে জাদুঘর করার দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সোনারগাঁওয়ে বারদীতে জ্যোতি বসুর পৈত্রিকভবন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি ও নাগরিক সমাবেশ করে ‘সোনারগাঁও নাগরিক কমিটি’ নামে স্থানীয় একটি সংগঠন। গত বছর মারা যাওয়া জ্যোতি বসুর পূর্বপুরুষের বাড়িকে জাদুঘর করার ঘোষণা শেখ হাসিনার রয়েছে। নাগরিক কমিটির নেতারা সেই ঘোষণা বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনের পর কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধরণ সম্পাদক এটিএম কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অবিলম্বে আঙিনাসহ জ্যোতি বসুর পৈত্রিক বাসভবনটি সংরক্ষিত এলাকা ঘোষণার দাবিও জানান। ১৯৭৭ সাল থেকে টানা ২০০০ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন জ্যোতি বসু। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গঙ্গা পানি বন্টন চুক্তিসহ বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২৩০০ ঘ.