২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় ১০ ডিসিসি কর্মকর্তার জামিন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) একটি প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের পাঁচ মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির ১০ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) একটি প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের পাঁচ মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির ১০ কর্মকর্তা। বৃহস্পতিবার আসামিদের আবেদনে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক জামিন মঞ্জুর করেন। এরা হলেন- ডিসিসি’র সাবেক উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবুল হোসেন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত পরিচ্ছন্ন কর্মকর্তা শফিউল্লাহ, পরিচ্ছন্ন পরিদর্শক রাজকুমার দাস, সাবেক পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক পরিদর্শক আসগর, পরিচ্ছন্ন পরিদর্শক বাহাউদ্দিন, শহীদুল ইসলাম, মাহবুব উল্লাহ, শাহকামাল, মজিব খান ও মশক সুপারভাইজার আব্দুর রব। ২০১০ সালের ৮ জুলাই দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক চৌধুরী এমএন আলম বাদি হয়ে রাজধানীর লালবাগ থানায় এদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেন। মামলায় বাদি উল্লেখ করেন, ডিসিসি’র অধিভুক্ত এলাকার ডোবা নালা থেকে কচুরিপানা, আবজর্না পরিষ্কার সংক্রান্ত কাজের কথা বলে শ্রমিকদের নামে মজুরি প্রদান দেখিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে ৫৬ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা উত্তোলন করেন আসামিরা। তদন্ত কর্মকর্তার অনুসন্ধানে, করপোরেশন থেকে তোলা টাকার মধ্যে বিভিন্ন খাতে ৩০ লাখ ৬৬ হাজার ১৬৭ টাকার হিসাব গরমিল পাওয়া যায়। আসামিরা সবাই মিলে টাকাগুলো আত্মসাৎ করেছেন বলে তদন্তে উল্লেখ করা হয়। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবুল বাশার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/আরএ/২০১৪ ঘ.