গাজীপুর, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে শুক্রবার রাতে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।
সাতাইশের খরতৈল এলাকায় খলিলুর রহমানের ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ড হয়।
দমকলের হিসাবে প্রায় ৭০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতির কথা বলা হলেও মালিকের দাবি, ক্ষতির পরিমাণ অন্তত ৬০ লাখ টাকা।
গুদাম মালিক খলিলুর রহমান বলেন, শুক্রবার বিকালে কাজ শেষে গুদাম বন্ধ করে শ্রমিকরা চলে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে।
টঙ্গি ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবি করেন তিনি।
টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আসাদুজ্জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, এলাকাবাসী অগ্নিকাণ্ডের আগে গোডাউনের পাশেই বৈদ্যুতিক খুঁটির তারে স্পার্কিং হতে দেখেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন ধরে টিন শেড গুদামের ন্যাকরা কাপড়, প্লাষ্টিক বোতলসহ বিভিন্ন বর্জ্যসহ ঘরটি পুড়ে গেছে।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24