২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দখল উচ্ছেদে ক্ষমতাসীনদের হামলায় রেলকর্মীরা

সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেওয়ায় সিলেটে এক আওয়ামী লীগ নেতার ছেলের নেতৃত্বে রেলওয়ের নিরাপত্তা কর্মীদের ওপর হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

সিলেট, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেওয়ায় সিলেটে এক আওয়ামী লীগ নেতার ছেলের নেতৃত্বে রেলওয়ের নিরাপত্তা কর্মীদের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে বলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ছাতক অঞ্চলের কমান্ড্যান্ট অফিসার মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত স¤প্রতি রেলওয়ের জায়গায় অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দেন। রেলওয়ের নিরাপত্তা কর্মীরা বৃহস্পতিবার আনসার সদস্যদের কাছ থেকে রেলওয়ের সংরক্ষিত এলাকা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় জানিয়ে এনামুল হক বলেন, “নিরাপত্তা কর্মীরা দুপুরে রেলওয়ের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়। তখন স্থানীয় যুবলীগ সদস্য শামীম আহমদের নেতৃত্বে পাথর উত্তোলনকারীরা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালায়।” কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল বাসিতের ছেলে শামীম নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন বলে জানান তিনি। রেলওয়ের এই কর্মকর্তা বলেন, হামলাকারীরা নিরাপত্তা কর্মীদের দিকে পাথর নিক্ষেপ করলে পরিস্থিতি সামাল দিতে সাত রাউণ্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় নয় জনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে অবৈধ পাথর উত্তোলনকারীরা রেলওয়ের সংরক্ষিত এলাকায় অন্তত ৫০ থেকে ৬০টি বড় গর্ত খুড়ে সেখান থেকে পাথর উত্তোলন করছিল জানিয়ে তিনি বলেন, “দেশে রেলওয়ের একমাত্র রজ্জুপথের খুঁটির পাশে গর্ত করে পাথর উত্তোলনে রজ্জু পথের খুঁটিগুলো ভারসাম্য হারাচ্ছে।” কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯২৭ ঘ.