নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে মদনপুর এলাকা থেকে চুরি করা একটি ট্যাক্সি ক্যাবসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- হবিগঞ্জের ইমাম হোসেন মীর ওরফে ইমরান (২০), বরিশালের রিয়াদ (১৯), ঢাকার লালবাগের তুহিন (১৯), চাঁপাইনবাবগঞ্জের রফিকুল ইসলাম রফিক (১৮) ও শরিয়তপুরের সাইদুল ইসলাম (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গাড়িটি বিক্রির উদ্দেশ্যে তারা মদনপুর এলাকায় নিয়ে যায় বলে জানান ওসি।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫১৫ ঘ.
bdnews24