২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা নদীতে যুবকের লাশ

চারদিন নিখোঁজ এক যুবকের লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শীতলক্ষ্যা নদীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদিন নিখোঁজ এক যুবকের লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শীতলক্ষ্যা নদীতে। বুধবার সকালে নবীগঞ্জ এলাকা থেকে হারুন-অর রশিদের (১৮) ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। হারুন-অর রশিদ বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডের কাইটাখালী এলাকার আমির হোসেনের ছেলে। বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখে দাঁত নেই।” ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হারুনের বাবা আমির হোসেন সাংবাদিকদের বলেন, গত শনিবার রাত ৯টার দিকে হারুনের বন্ধু বাপ্পি ও মিশেল বাসা থেকে ডেকে নিয়ে যায় তাকে। এরপর আর সে ফেরেনি। এ ঘটনায় সোমবার বন্দর থানায় একটি জিডি করা হয়। আমির হোসেন অভিযোগ করে বলেন, “বন্ধুরাই তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২১০৬ ঘ.