২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

লালমনিরহাট, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বর পাড়ায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরী ইসলাম (৫৫) উপজেলার সারপুকুর ইউনিয়ানের সরলখাঁ খামার পাড়া গ্রামের তহির উদ্দিনের ছেলে। আদিতমারী থানার ওসি মাহফুজুর রহমান জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন সকাল ১০টার দিকে আদিতমারী রেলস্টেশন ছেড়ে যায়। পথে কান্তেশ্বর পাড়ায় রেললাইনে কাটা পড়ে নুরী ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৫৮ ঘ.