২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় গ্যারেজে আগুন

রাজধানীর বাড্ডার কুড়িলে একটি গ্যারেজ আগুনে পুড়ে গেছে। সোমবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 04:38 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডার কুড়িলে একটি গ্যারেজ আগুনে পুড়ে গেছে। সোমবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড্ডার মিয়া বাড়ি রোডের ওই গ্যারেজ ছাড়াও একটি ভাঙারির দোকান আগুনে পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।” তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজে থাকা একটি পিকআপ ভ্যান পুড়ে গেছে। এছাড়া একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/জেকে/১০২৫ ঘ.