২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট ব্যবসায়ী খুন

গাজীপুরের টঙ্গীতে ব্যবসায়িক অংশীদাররা একাধিক মামলার আসামি এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে ব্যবসায়িক অংশীদাররা একাধিক মামলার আসামি এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে দত্তপাড়ার হিমারদিঘী পাড় থেকে ই¯্রাফিলের (২৮) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ই¯্রাফিল দত্তপাড়ার গেদু মোল্লা রোডের প্রয়াত নুরুল ইসলামের ছেলে। টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ই¯্রাফিলের বিরুদ্ধে টঙ্গী থানায় ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে। তার বড়ভাই কসাই আলমগীরও এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। তিনি একটি মামলায় জেল-হাজতে আছেন। ওসি ইসমাইল হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার রাত ১১টার দিকে স্থানীয় ঝুট ব্যবসায়ী বাদল ও মাসুদ মোটরসাইকেলে এসে ই¯্রাফিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে ই¯্রাফিলের লাশ হিমারদিঘী পাড় এলাকায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। তার বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। লাশের পাশে ১০ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে বলে জানান ওসি। তিনি আরো জানান, ই¯্রাফিল, বাদল ও মাসুদ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড যুক্ত। তারা এলাকায় ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ করে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। নিহতের মা সুর্যবানু সাংবাদিকদের জানান, ই¯্রাফিল, বাদল ও মাসুদ স্থানীয় পিসিএস গার্মেন্টসের ঝুট ব্যবসা করত। এ ব্যবসা নিয়ে সোমবার দুপুরে বাদলের সঙ্গে ইস্রাফিলের কথা কাটাকাটি হয়। রাতে ওই ঘটনার মীমাংসার কথা বলে বাদল ও মাসুদ মোটরসাইকেলে করে ই¯্রাফিলকে বাড়ি থেকে ডেকে নেয় বলে জানান সূর্যবানু। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৫ ঘ.