ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি না নিয়ে মিছিল করায় রাজধানীর মিরপুর থেকে ১৫ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বরে মিরপুর গালর্স আইডিয়াল স্কুলের সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মো.রফিকুল ইসলাম (২৫), মো.আতিকুর রহমান (৩০), মো. নাজমুল (২০), মো. সায়েম রহমান (১৯), মো. মাহতার উদ্দিন (২১), মো. মোস্তাফিজুর রহমান (২২), মো. আবু তৈয়ব (১৯), মো. ইয়াহু ইয়া হাসান (১৯), মো. আবদুল হালিম (২৪), মো. ইমরান হোসেন (২০), আবদুল রশিদ (২২), মো. শাহিন (২০), মো. ফেরদৌস হাবিব (২১), মো. মনিরুল ইসলাম (৩০) ও মো. রেজাউল আলম সাকিব (২২)।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেরুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির কর্মীরা অনুমতি না নিয়ে মিছিল করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরএ/১৬৩৬ ঘ.
bdnews24