২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে এক জন নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত নয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

গাইবান্ধা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত নয় জন। পলাশবাড়ী থানার ওসি শাহ আলম জানান, রোববার বিকালে পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান (৩৫) খামার মাহমুদপুর গ্রামের সমেস উদ্দিনের ছেলে। আহতরা হলো- সমেস উদ্দিন (৬০), মনোয়ারা বেগম (২৫), জুলেখা বেগম (৫০), জিন্নাতুল মিয়া (৩২), আইরিন বেগম (২৪), আরিফুল ইসলাম (৩০), সিদ্দিক মিয়া (৪০), আব্দুল জলিল (৫৬) ও আলমগীর হোসেন (৪৫)। আহতদের গাইবান্ধা আধুনিক হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি জমি নিয়ে খামার মাহমুদপুর গ্রামের সমেস উদ্দিনের সঙ্গে একই গ্রামের মোখলেছুর রহমানের দীর্ঘদিন থেকে বিবাদ চলছিল। “রোববার বিকালে জিল্লুর ওই জমিতে ইরি-বোরো ধান রোপণের জন্য সেচ দিতে গেলে মোখলেছুর ও তার লোকজন বাধা দেয়। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ১০ জন আহত হয়।” আহতদের মধ্যে জিল্লুরের অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে জিল্লুর মারা যান বলে ওসি জানান। তিনি আরো জানান, এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬২২ ঘ.