গাজীপুর, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কাশিমপুর থেকে গুলিভর্তি একটি রিভলবারসহ এক যুবককে আটক করা হয়েছে।
রোববার বিকেলে চার রাউন্ড গুলি ও একটি রিভলবারসহ আটক যুবকের নাম তজিবুর রহমান (৪০)। তিনি ঢাকার আশুলিয়ার তাজপুর এলাকার মৃত রজিউল্যার ছেলে বলে পুলিশ জানায়।
র্যাব-১ এর উপ-পরিচালক মো. নিশাদুল ইসলাম খাঁন অস্ত্র ও গুলিসহ যুবক আটকের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. হারুন-উর-রশিদ জানান, ৭/৮ মাস আগে তজিবুরকে ছেড়ে তার স্ত্রী কাশিমপুর পশ্চিমপাড়া কসাইপট্টি এলাকায় বাবার বাড়ি চলে যায়।
রোববার বিকেলে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনতে মোটর সাইকেলে করে এক সহযোগীসহ তজিবুর কাশিমপুরে যান।
এ সময় শশুরবাড়ির লোকজনদের সঙ্গে তার কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ক’রাউন্ড গুলি ছুঁড়ে পালাতে চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে র্যাব সদস্যদের কাছে সোপর্দ করে।
তবে, তার সহযোগী মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
তজিবুরকে নিয়ে রোববার রাতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২০৪২ ঘ.
bdnews24