গাজীপুর, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আগামী মার্চ মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.nu.edu.bd
থেকে জানা যাবে বলে জাানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫৫১ ঘ.
bdnews24