২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোদালের আঘাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাক-বিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

চুয়াডাঙ্গা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাক-বিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার বণ্ডবিল উত্তরপাড়া গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক বাক্কা মিয়া (৬০) মারা যান বলে জানায় পুলিশ। আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান জানান, গ্রামের বিশারত আলীর ছেলে সানোয়ার হোসেনের (২৫) ঘরের পাশেই তার চাচা বাক্কা মিয়ার একটি তামাকের ঘর রয়েছে। সানোয়ার কিছুদিন ধরেই এই তামাকের ঘরটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তার চাচাকে বলে আসছিল। এনিয়ে রোববার সকাল ৯টায় দুজনের মধ্যে তর্কাতর্কি হয় এবং তাতে আরো কয়েকজন জড়িয়ে পড়ে। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষ কোদালের হাতল দিয়ে বাক্কা মিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছে। ওসি বলেন, বাক্কা মিয়ার মাথায় কোনো রক্তপাত হয়নি। মস্তিস্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই সানোয়ার পলাতক বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩৫৫ ঘ.