চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলার ফাজিলকারহাট এলাকায় চাঁদের গাড়ি উল্টে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে চার জন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকের এই দুর্ঘটনায় নিহতের নাম মো. বেলাল (২২)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের মোহাম্মদ আবু সৈয়দের ছেলে।
আহতরা হলেন- মিজান (১৮), ওসমান (১৭), হেলাল (২০) ও হোসেন (১৬)।
পটিয়া থানার উপপরিদর্শক(এসআই) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারা বটতলী গ্রাম থেকে একটি চাঁদের গাড়ি করে চট্টগ্রামে ইদে মিলাদুন্নবীর মাহফিলে যোগ দিতে যাচ্ছিল। ফাজিলকারহাট এলাকায় একটি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে এটি উল্টে যায়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করে।
আহত চার জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24