২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৌতুকে ক্ষুব্ধ হয়ে বন্ধুকে খুন!

আড্ডায় কৌতুক করে বন্ধুদের খেপিয়ে তোলায় পিটুনিতে চট্টগ্রামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 06:57 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড্ডায় কৌতুক করে বন্ধুদের খেপিয়ে তোলায় পিটুনিতে চট্টগ্রামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সাদ্দাম হোসেন (২০)। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার সুখছড়ি গ্রামের আহম্মদের হোসেনের ছেলে তিনি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরে বন্ধুদের পিটুনিতে সাদ্দাম গুরুতর আহত হন বলে জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার এক পর্যায়ে সাদ্দামের ওপর তার বন্ধুরা ক্ষেপে গিয়ে তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে লোহাপড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।” এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/০০৪৯ ঘ.