২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিক্যাল থেকে বিশ্ববিদ্যালয়: বিরোধীদেরকে মন্ত্রীর হুঁশিয়ারী

ঢাকা মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। আন্দোলনকারীদের সম্পর্কে মন্ত্রী শনিবার বলেন, “তারা সরকারের এ কাজকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভুল তথ্য ছড়িয়ে বিশেষ একটি মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।” গত ১৭ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সিদ্ধান্তের প্রতিবাদে সবচেয়ে পুরনো এই মেডিক্যাল কলেজটির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের পাশপাশি কলেজটির সাবেক ও বর্তমান ছাত্রদের ফেইসবুক গ্র“পেও দ্বিমত প্রকাশ চলছে। ফেইসবুকে মত প্রদানকারীরা বলছে, এতে চিকিৎসা খরচ অনেক বেড়ে যাবে যা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঘটছে। পিজি হাসপাতালকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সময়ে এমনটিই হয়েছিল বলে দাবি তাদের। এছাড়া এই উন্নীতকরণের ফলে দেশের জরুরি চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হবে বলে ফেইসবুকের পোস্টে লেখা হয়। এ সম্পর্কে মন্ত্রী রুহুল হক বলেন, “যারা এটা বলছে তাদের এ সম্পর্কে কোনো ধারণাই নেই। সরকার কি পাগল যে এ পদ্ধতি (জরুরী সেবা) ব্যাহত করবে?” গত ১৭ জানুয়ারি আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রীও বলেছিলেন, কিছু লোক না জেনেই অজ্ঞতার কারণে এ সিদ্ধান্তের প্রতিবাদ করছে। ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় পিজি হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরআরডি/পিডি/২২৫২ ঘ.