২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী আহত

রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে এক আবাসন ব্যবসায়ী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে এক আবাসন ব্যবসায়ী আহত হয়েছেন। আহত সাহাবুদ্দিন (৩৮) ‘মা বিল্ডার্স রিয়েল স্টেটের’ মালিক বলে পুলিশ জানায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পল্লবীর ডি ব্লকের ২৮ নম্বর রোডে ৪ নম্বর বাড়ির সামনে সাহাবুদ্দিনের ঘাড়ে, পিঠে ও চোয়ালে তিনটি গুলি লাগে। পল্লবী থানার ওসি মো. শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসীরা গুলি করে একটি প্রাইভেটকারযোগে পালানোর সময় পুলিশ মিজান নামে এক সন্ত্রাসীকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। সাহাবুদ্দিন ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, “ওই সময় স্ত্রী রজনীকে নিয়ে বাসা থেকে নিচে নামমাত্র ওঁৎ পেতে থাকা তিন/চার জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।” স্ত্রী রজনী তাকে রাত ৯টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সাহাবুদ্দিন বলেন, স্বপ্ন রিয়েল স্টেটের মালিক রেজাউল করিমের সঙ্গে তার বিরোধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২২১৫ ঘ.