কিশোরগঞ্জ, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিনদিন পর কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে এক রিকশাচালককে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে বড়তল গ্রাম থেকে শহিদুল ইসলামকে (৩০) উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন জহির, আরজু ও চম্পা। শনিবার এই তিনজনসহ অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
শহীদুলের বাড়ি নঁওগার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামে। তিনি গাজীপুর সদরে পরিবার নিয়ে বসবাস করতেন।
করিমগঞ্জ থানার ওসি মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভলেন, শহীদুলকে গাজীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বুধবার ৫/৬ ব্যাক্তি অপহরণের পর সিএনজি অটোরিকশায় করে প্রথমে পাশের করিমগঞ্জের দীঘিতলা ও পরে বড়তল গ্রামে নিয়ে আটকে রাখে।
বৃহস্পতিবার সেখান থেকে অপহরণকারীরা শহিদুলের পরিবারের কাছে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা নিয়ে বড়তল গ্রামে আসতে বলে।
ওসি জানান, শুক্রবার শহিদুলের স্ত্রী পারুল বেগম করিমগঞ্জে এসে বিষয়টি পুলিশকে জানান এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ শুক্রবার গভীর রাতে বড়তল গ্রামের ফারুক মিয়ার বাড়ি থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় শহিদুলকে উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১২ ঘ.
bdnews24