২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অপহৃত যুবক উদ্ধার

মুক্তিপণের দাবিতে অপহরণের ৭দিন পর ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঝিনাইদহ, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে অপহরণের ৭দিন পর ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে রামনগর গ্রাম থেকে মো. মহসিনকে (২০) উদ্ধার করা হয় বলে জানান হরিণাকুন্ডু থানার ওসি আবুল খায়ের। মহসিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের হাবিবুর রহমানে ছেলে। গত ২৮ জানুয়ারি চুয়াডাঙ্গা শহরে ডাক্তার দেখাতে গিয়ে তিনি অপহৃত হন। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণকারীরা মহসিনের বাবার কাছে তিন লাখ টাকা দাবি করে আসছিল। মুক্তিপণ না দিলে মহসিনকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা। শুক্রবার মহসিনকে অপহরণকারীরা রামনগর গ্রামের জনৈক সারোয়ারের বাড়িতে নিয়ে আসে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মহসিনকে উদ্ধার করে বলে জানান ওসি। তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০৫ ঘ.