২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্ত থেকে ২০টি ভারতীয় অস্ত্র উদ্ধার

বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ২০টি ভারতের তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

বেনাপোল, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ২০টি ভারতের তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি। চোরাচালানের সময় শুক্রবার রাতে ভারতীয় নিউ ডায়না কোম্পানির তৈরি এসব আগ্নেয়াস্ত্র (এয়ার রাইফেল) উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে। দৌলতপুর বিওপি ক্যাম্পের অধিনায়ক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা চোরাচালানকারীদের ধাওয়া করলে তারা অস্ত্রের বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো বিওপি ক্যাম্পে এনে এর ভেতর ভারতীয় নিউ ডায়না কোম্পানির ২০টি আগ্নেয়াস্ত্র দেখতে পায় বিজিবি। অস্ত্রগুলো দেখেতে এয়ারগানের মতোই। তবে এতে বন্দুকের গুলি ব্যবহার করা যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৫ ঘ.