২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্য বইগুলো কবে আসবে?’

এখন পর্যন্ত মেলায় একটি বই এলেও জনপ্রিয় এই লেখকের ভক্তরা বলছেন, আরো চাই। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই লেখকের আরো ছয়টি বই এবারের মেলায় আসার কথা রয়েছে, এর মধ্যে একটি হিমুকে নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইমেলার প্রথম দিনে হুমায়ূন আহমেদের নতুন উপন্যাস ‘মেঘের উপর বাড়ি’ প্রকাশিত হলেও তার অন্য বইগুলোর অপেক্ষায় রয়েছে ভক্তকূল। এবারের মেলায় প্রকাশিত জনপ্রিয় এই লেখকের প্রথম বইটির জন্য শুক্রবার অন্যপ্রকাশের স্টলে বেশ ভিড় দেখা যায়। বইটি কিনে প্রায় সবারই জিজ্ঞাসা ছিল- “অন্য বইগুলো কবে আসবে?” ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিনেই মেঘের উপর বাড়ি কিনেছি। এখন অপেক্ষায় আছি বাকি বইগুলো কবে আসবে। এলেই কিনে ফেলবো।” হুমায়ূনের বই এলেও এবার মেলায় নেই তিনি। ক্যান্সারের চিকিৎসার জন্য এই লেখক পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। হুমায়ূনের পাঠক রয়েছেন সববয়সিরাই। অন্যপ্রকাশের স্টলের সামনে ভিড়ের মধ্যে বই বাছাইয়ে ব্যস্ত অশীতিপর গোলাম হায়দার বলেন, “হুমায়ূন আমার প্রিয় লেখকের একজন। এই অসুস্থ অবস্থাতেও তিনি আমাদের জন্য লিখে চলেছেন।” তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নানজীবা মা-বাবাকে সঙ্গে নিয়ে এসেছিল হুমায়ূন আহমেদের বই কিনবে বলে। সে হুমায়ূনের ‘আসমানীরা তিন বোন’, ‘রংপেন্সিল’ এবং কিশোর সংকলন ‘এক ব্যাগ হুমায়ূন’ কিনেছে। এবারের মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিতব্য হুমায়ূনের বইগুলো হচ্ছে ‘হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই’, ‘নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ’, ‘পায়ের তলায় খড়ম’ (ভ্রমণকাহিনী), ‘দেয়াল’ (উপন্যাস), বাছাই গল্প ও রচনাবলী- পঞ্চম খণ্ড। এছাড়া কাকলী প্রকাশনী থেকে প্রকাশিতব্য হুমায়ূনের বইটির নাম ‘দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই’। নিউ ইয়র্কে বসে এখনো হুমায়ূন বইটি লিখছেন- একথা জানিয়ে বইটির প্রকাশক এ কে নাসির আহমেদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশা রাখি, আগামী বুধ-বৃহস্পতিবার নাগাদ বইটি আসবে।” অন্যপ্রকাশের পরিচালক মাসুম রহমান দাবি করেন, প্রথম দিনের প্রথম বই হিসাবে ‘মেঘের ওপর বাড়ি’ গত বছরে মেলায় হুমায়ূনের প্রথম বইয়ের তুলনায় ৩০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানের আরেক পরিচালক আব্দুল্লাহ নাসের বইটি সম্বন্ধে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেঘের ওপর বাড়ির উপস্থাপনা এবং গল্প দুটোর জন্যই পাঠক একটু আলাদা রকমের স্বাদ পাবে। একজন মৃত ব্যক্তি তার মৃত্যুকে ঘিরে মৃত্যু পরবর্তী নানা কর্মকাণ্ড দেখতে পাচ্ছে, তার বর্ণনা রয়েছে এই উপন্যাসটিতে।” উপন্যাসটির ভূমিকায় হুমায়ূন লিখেছেন, “যখন আমি এই উপন্যাস লিখি, তখন ক্যান্সার নামক জটিল ব্যাধি আমার শরীরে বাসা বেঁধেছে, কিন্তু এই খবরটা আমি জানি না। ক্যান্সার সংসার পেতেছে কোলনে। সেখান থেকে রক্তের ভেতর দিয়ে সারা শরীরে ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।” ‘মেঘের ওপর বাড়ি’র কাহিনী এক নারীকে ঘিরে আবর্তিত হয়েছে, যিনি কোলন ক্যান্সারে মারা যান। ‘হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই’ সম্পর্কে আব্দুল্লাহ নাসের জানান, “উপন্যাসটিতে হিমুর স্বভাবগত যে বিষয়গুলো সেগুলো তো থাকছেই, এর সঙ্গে সেই হিমুকেই দেখবো নতুন ঘটনার মুখোমুখি।” আগামী ৯-১০ তারিখের মধ্যে বইটি মেলায় আসার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, “বইমেলায় হিমু সিরিজের বইগুলোর সবচেয়ে বেশি চাহিদা থাকে। এমনকি বাংলাদেশের মতো কলকাতা পুস্তক মেলাতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ পড়–য়াদের মধ্যে হিমু সিরিজের বই নিয়ে খুব আগ্রহ দেখা গেছে।” পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্যই বইটি মেলায় আসার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান নাসের। ‘নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ’ বইটি অনেকটা ‘আত্মজৈবনিক গ্রন্থ’ বলে জানান নাসের। তিনি বলেন, বইটিতে অন্যান্য লেখার সঙ্গে নিউ ইউর্কে বসেই লেখা লেখকের দুটো গল্পও থাকছে। এর একটি হচ্ছে ‘রুম নং-২১৭’ এবং অন্যটি ‘রস কষ সিঙ্গারা বুলবুলি মস্তক’। হুমায়ূনের আগের কয়েকটি ইতিহাসনির্ভর উপন্যাস ‘জোসনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘মাতাল হাওয়া’ কিংবা ‘বাদশাহ নামদার’ এর মতো প্রকাশিতব্য ‘দেয়াল’ উপন্যাসটির কাহিনীও ইতিহাস থেকেই নেওয়া। উপন্যাসটি ইতিহাসভিত্তিক হওয়ায় খুব সতর্কতার সঙ্গে এখনো সংযোজন-বিয়োজন চলছে জানিয়ে নাসের বলেন, “৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং এর আগের পরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়াল’র কাহিনী আবর্তিত হয়েছে। এর চরিত্রগুলো ইতিহাসের এবং এর মধ্য থেকে ওই সময়টা ধরেই উনি (লেখক) গল্প বলেছেন।” “শুধু মৃত নয় এখানে আমরা বর্তমানের অনেক জীবিত চরিত্রকেও দেখতে পাবো,” যোগ করেন তিনি। বইটি মেলায় আসতে আসতে মধ্য ফেব্র“য়ারি পেরিয়ে যাবে বলে জানান তিনি। অন্যদিকে ভ্রমণকাহিনী ‘পায়ের তলায় খড়ম’ হুমায়ূনের তুরস্কসহ অতি স¤প্রতি কয়েকটি দেশে ভ্রমণের অভিজ্ঞতার ওপর লেখা হচ্ছে। এটা ১৫ ফেব্র“য়ারির আগেই মেলায় আসতে পারে বলে জানালেন নাসের। এছাড়া হুমায়ূনের রচনা নিয়ে প্রকাশিতব্য দুটো সঙ্কলনের মধ্যে একটি রয়েছে ২৫টি নির্বাচিত গল্প নিয়ে গল্প সংকলন ‘বাছাই গল্প’। বইটি আসবে মধ্য ফেব্র“য়ারির আগেই। আর রচনাবলীর পঞ্চম খণ্ড বেরুচ্ছে ১০ ফেব্র“য়ারির আগে। “রচনাবলী আর গল্প সঙ্কলনের ছাপা-বাঁধাই দুটোই পুরোদমে চলছে,” বলেন নাসের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২২৩২ ঘ. এ সম্পর্কিত আরো খবর ক্স শুক্রবার প্রকাশিত বইয়ের তালিকাভড়হঃ> ক্সপ্রকাশনা শিল্প: অবহেলায় খেদ আসাদ চৌধুরীর ভড়হঃ> ক্স প্রথম ছুটির দিনে শিশুদের মেলা