ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমির সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে চাপরতলা গ্রামে এ হামলায় নিহত হন মো. আরিফ মিয়া (৬০)।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ খেলু মিয়া (৬০) নামে আরেক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।
নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক জানান, জামিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা আরিফ মিয়ার বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্বার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24