২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে জিপ উল্টে নিহত ১

ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির কয়েকঘণ্টা পরই বান্দরবানের রুমা-বগালেক সড়কে যাত্রীবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে একজন নিহত হয়েছেন। আহত হন আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

বান্দরবান, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির কয়েকঘণ্টা পরই বান্দরবানের রুমা-বগালেক সড়কে যাত্রীবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে একজন নিহত হয়েছেন। আহত হন আরো পাঁচজন। বৃহস্পতিবার বিকালে বাগানপাড়ায় এ দুর্ঘটনায় নিহত হন থংইয়া ম্রো (৩২)। আহতরা হলেন- নিহতের ছেলে চমমে প্রু (১২), ক্যশৈঅং (৫৫), বইক্যতি ত্রিপুরা (৫৫), শৈঅংপ্রু (২৪) ও থাংকু খুমী (১৮)। তাদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রুমা থানার ওসি মো. বাচা মিয়া বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে রুমা উপজেলা সদর থেকে বগালেকপাড়া যাওয়ার পথে জিপটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই থংইয়া ম্রোর মৃত্যু হয়। ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি এর আগে সকাল ১১টায় জেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মিজানুর রহমান, চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চন। সভা ও র‌্যালিতে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালক দিয়ে গাড়ি না চালানো ও ট্রাফিক আইন মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৪৮ ঘ.