২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগ নেতা হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

কিশোরগঞ্জ, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের নিকলী উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস কারাভোগ করতে হবে। বৃহস্পতিবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত দায়রা জজ এস এম আব্দুস ছালাম এ রায় দেন বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সাঈদ ইমাম। একই মামলায় আদালত ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছে। যাবজ্জীবন দণ্ডিত কাওসার আহমেদ (৩৫) নিকলীর সিংপুর এলাকার মোক্তার উদ্দিনের ছেলে। তিনি বর্তমান কারাগারে রয়েছেন। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবু সাঈদ ইমাম সাংবাদিকদের বলেন, জলমহালের বিরোধকে কেন্দ্র করে ২০০৫ সালের ৯ অক্টোবর প্রতিপক্ষের গুলিতে নিহত হন সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম। এ ঘটনায় নিহতের ছেলে মাসুদুল ইসলাম বাদী হয়ে পরদিন ১৬ জনকে আসামি করে নিকলী থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৬ সালের ২ জানুয়ারি পুলিশ অভিযোগপত্র দাখিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৫ ঘ.