২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা

যৌতুক না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনায় আহত গৃহবধূ খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। খাদিজার বাবা ইউছুফ মিয়ার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ বছর আগে উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার মিছির আলীর ছেলে শাহ আলমের সঙ্গে তার মেয়ে খাদিজার বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে আলম ৫০ হাজার টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় খাদিজাকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওসি আরো বলেন, জ্বলন্ত অবস্থায় দৌড়ে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান তিনি। পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে করায়। এ ব্যাপারে ইউছুফ মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/০০০৭ ঘ.