২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গা সৈকত পরিচ্ছন্নতায় মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। মার্কিন সংস্থা ইউএসএআইডি বুধবার সকালে পতেঙ্গা সৈকতে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করে। সংস্থাটির সদস্য ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে মজিনা বলেন, বর্তমান ও ভবিষ্যতের বাংলাদেশকে সুন্দর রাখতেই এ পরিচ্ছন্ন কার্যক্রম। মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ চ্যালেঞ্জের সম্মুখীন। তরুণরাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বাংলাদেশ পরিবেশবান্ধব পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠেছে। পর্যটনের মধ্য দিয়ে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে ইউএসএআইডি এর মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন ও আইইউসিএন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ