২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান ও বরগুনায় পুড়েছে ২২ দোকান

বন্দরবান ও বরগুনায় আগুনে ২২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে বান্দবানের পুড়েছে ১৬টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

বান্দরবান/বরগুনা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরবান ও বরগুনায় আগুনে ২২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে বান্দবানের পুড়েছে ১৬টি। মঙ্গলবার রাতে বান্দবানের আলীকদম এবং বরগুনার আমতলী উপজেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আলীকদম উপজেলার চিনারী বাজারে ১৬টি ও আমতলী উপজেলার তালতলিতে ছয়টি দোকান পুড়ে যায়। আলীকদম থানার ওসি মোহাম্মদ হোসাইন জানান, রাত ২টার দিকে চিনারী বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে কক্সবাজারের চকরিয়া দমকল ইউনিট, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে সেলুন, মুদি, আসবাবপত্র, ওষুধ ও চা দোকান রয়েছে বলে জানান ওসি। আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে ব্যবসায়ীরা জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ হতে পারে। চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে জানান সাংবাদিক মমতাজ উদ্দিন। এদিকে তালতলী থানা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক জমাদ্দার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে শহরের সদর রোডে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। আমতলি দমকল ইউনিটকে খবর দেওয়া হলেও পথে ইঞ্জিন নষ্ট হয়ে পড়ায় তারা আসতে পারেনি। পরে স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান এই আওয়ামী লীগ নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৩০৬ ঘ.