২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের পথে বাসচাপায় শিশু নিহত

স্কুলে যাওয়ার পথে রাজধানীর কাফরুলে বাসচাপায় মৃত্যু হয়েছে এক স্কুলশিশুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলে যাওয়ার পথে রাজধানীর কাফরুলে বাসচাপায় মৃত্যু হয়েছে এক স্কুলশিশুর। নিহত সিদরাতুল মুনতাহা (৯) মনিপুর স্কুলের ইব্রাহীপুর শাখার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। মিরপুরের বাসা থেকে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে শহীদ পুলিশ স্মৃতি স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে সে। কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিরপুরগামী বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে। পুলিশ ওই বাসের চালক রহিজুলকে গ্রেপ্তার করেছে বলে ওই লতিফ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২২০ ঘ.