২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী খুন, স্বামী আটক

নিখোঁজের অন্তত ১০দিন পর বাগেরহাট সদরের এক গৃহবধূর লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

বাগেরহাট, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের অন্তত ১০দিন পর বাগেরহাট সদরের এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। তাকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাখালগাছি সৈয়দপুর গ্রাম থেকে গৃহবধূ জাকিয়া বেগমের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় ১০ দিন আগে জাকিয়া নিখোঁজ হন। শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, রাখালগাছি সৈয়দপুর গ্রামের হারুন মোড়ল তার স্ত্রীকে ১০/১২ দিন আগে হত্যা করে লাশ বাড়ির পাশে একটি ডোবায় লুকিয়ে রাখে। দীর্ঘদিন নিখোঁজ থাকায় সন্দেহ হলে বৃস্পতিবার তার ছেলেমেয়ে ও বাবার পরিবারের লোকজন হরুনকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে এবং লাশের সন্ধান দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০১৬ ঘ.