২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আরেক লাশ উদ্ধার

ভোলায় ঘূর্ণিঝড়ে নিখোঁজ আরেকজনের লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ভোলা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় ঘূর্ণিঝড়ে নিখোঁজ আরেকজনের লাশ পাওয়া গেছে। শুক্রবার বিকালে মনপুরা উপজেলায় ফাতেমা নামের ওই শিশুর লাশ পাওয়া গেছে। এ নিয়ে ভোলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৬ এ। বুধবার রাতেও ঝড়ে ভোলায় এখনো ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জেলা প্রশাসন জানিয়েছে। জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবারের ঝড়ে ভোলায় নিখোঁজ অন্তত ৩০ জন। এছাড়া ঝড়ে চরফ্যাশন ও মনপুরায় প্রায় এক হাজার চারশ’ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান। বুধবার ঝড়ে নোয়াখলীর ও ভোলায় ২২ জন প্রাণ হারাল। এরমধ্যে রয়েছেন নোয়াখালীতে ১৬ জন এবং ভোলায় ছয়জন। এছাড়া পাঁচ শতাধিক জেলে ও অর্ধশতাধিক মাছধরা নৌকা নিখোঁজ রয়েছে। ত্রাণ তৎপরতা এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদ পারভেজ মজুমদার জানান, মনপুরা ও চরফ্যাশনে দুর্যোগ মন্ত্রণালয় থেকে ১০ লাখ টাকা ও দুইশ’ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ঢালচর ইউপি চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারি শুক্রবার বিকালে জানান, ক্ষতিগ্রস্ত ছয়শ’ পরিবারের জন্য ১০ কেজি করে মোট ছয় মেট্রিক টন চাল পেয়েছেন। এগুলো এখন বিতরণ চলছে। তবে তিনি কোনো নগদ টাকা পাননি বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৫৪ ঘ.