চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পৃথক অভিযানে ২৪৩ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে পটিয়া ও পাহাড়তলী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- পটিয়া কুসুমপুরের নূর উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (২৫) ও লক্ষ্মীপুর সদরের বশিকপুরের শহীদুল্লাহর ছেলে ইকবাল হোসেন (৩৭)।
র্যাব-৭ এর কর্মকর্তা এএসপি দীপক জ্যোতি খীসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার ফকিরা মসজিদ বাজার এলাকা থেকে ১৯৫ ইয়াবাসহ রাশেদুলকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া র্যাবের আরেকটি দল নগরীর পাহাড়তলী থানার পিসি রোড এলাকা থেকে ৪৮ ইয়াবাসহ ইকবালকে গ্রেপ্তার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা বড়ি কেনা বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদেরকে পটিয়া ও পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৯৩৬ ঘ.
bdnews24