২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্র ও জালনোটসহ আটক ২

বরিশালের মুলাদী উপজেলায় অস্ত্র, গুলি ও জালনোটসহ অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

বরিশাল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদী উপজেলায় অস্ত্র, গুলি ও জালনোটসহ অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মো. সেরাজ চকিদার (৫৫) ও তার ছেলে লিমন চকিদারকে (২২) বাটামারা ইউনিয়নের আলীমাবাদ থেকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। মুলাদী থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে সাকাল ১০টার দিকে সেরাজ চকিদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ঘরে খাটের নিচে থেকে জাপানের তৈরি তিন রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং এক হাজার টাকার তিনটি ও পাঁচশ’ টাকার পাঁচটি জাল নোট ভর্তি ব্রিফকেস উদ্ধার করা হয়, বলেন ওসি। ওসি আরো বলেন, এই ঘটনায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে থানায় পৃথক দু’টি মামলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৪৫০ ঘ.