কুষ্টিয়া, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ-এর হাতে এক বাংলাদেশি নিহত হয়েছে।
বুধবার রাত ১টার দিকে এ ঘটনায় নিহত আলামিন হোসেন আলাম (৩৫) জামালপুর গ্রামের মুন্তাজ প্রামানিকের ছেলে।
প্রাগপুর বিজিবি ক্যাম্পের অধিনায়ক সুবেদার রেজাউল করিম জানান, বৃহষ্পতিবার রাতে আলামিনকে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চর মেঘনা এলাকায় হত্যা করে।
“এরপর তার লাশ সীমান্তের ১৫১-৪(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় জঙ্গলে ফেলে রাখে।”
ভারতের চরমেঘনা বিএসএফ কর্তৃপক্ষকে এ হত্যার প্রতিবাদ করেছে এবং লাশ ফেরত চেয়েছে বিজিবি।
এ দিকে বৃহষ্পতিবার সকালে বিষয়টি শুনেছেন উল্লেখ করে দৌলতপুর থানার ওসি বলেন, “নিহত আলাম হত্যা মামলার ৩২ বছর সাজাপ্রাপ্ত আসামি। চুরি ডাকাতিসহ নান ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল সে।”
“এ হত্যাকা-ের মূল কারণ ও রহস্য সংক্রান্ত কোন দপ্তর সমর্থিত তথ্য এখনও পাওয়া যায়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫৮ ঘ.
bdnews24