২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে প্রশ্ন ফাঁস, কলেজ ছাত্রের জেল

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডেসি) নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক কলেজ ছাত্রকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

পটুয়াখালী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডেসি) নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক কলেজ ছাত্রকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী এ আদেশ দেন। দণ্ডিত কাওসার আহমদকে (১৮) দুই বছরের কারাভোগ করা ছাড়াও দশ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ টাকা অনাদায়ে আরো চার মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। কাওসার আহমদ রাঙ্গাবালী কলেজের প্রথম বর্ষের ছাত্র। ইউএনও মো. লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে জেডেসি নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের ১৯টি প্রশ্ন স্থানীয় কাছিয়াবুনিয়ার পুলঘাট বাজারে ফটোকপি করার সময় জনতা কাওসারকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিচার করা হয়, বলেন ইউএনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০৮ ঘ.