২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রহারে শিশুর মৃত্যু, মায়ের জেল

প্রহারে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যর ঘটনায় মাকে দশ বছরের কারাদ- দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রহারে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যর ঘটনায় মাকে দশ বছরের কারাদ- দিয়েছে আদালত। বুধবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শামসুল আরেফিন এ রায় দেন। সাজার পাশাপাশি দ-িত মোসাম্মৎ হামিদাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সাজা ভোগ করতে হবে তাকে। গত বছরের ২৫ জুন গুলশান ১ এর ১২১ নম্বর সড়কের একটি ভবনে ডা. ফাতিহা কবীর মীমের বি-১ নম্বর ফ্ল্যাটে উত্তেজিত হয়ে নিজের মেয়েকে মারধর করেন হামিদা। এতে শিশুটি মারা যায়। হামিদা ওই বাসায় কাজ করতেন। পরে এ ঘটনায় ডা. মীম বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে আট জনের সাক্ষ্য নেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৭৫৬ ঘ.