২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

সাভারের হেমায়েতপুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

সাভার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নতুনপাড়া রাস্তার পাশে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শামীম মিয়া নামের স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃতের দুই হাত রশি দিয়ে বাঁধা ও গলায় রশি প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহের নিচে শ্রমিক শামীমের পরিচয়পত্র পাওয়ায় তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, গ্রেপ্তার শামীমের শরীরে ‘নিহতের’ নখের আঁচড় রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, হত্যার আগে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। গ্রেপ্তার শামীম মিয়া (২০) রংপুরের গঙ্গাচড়া উপজেলার কিশমত কুতুবপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮৫০ ঘ.