২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর থেকে অপহরণের নয়দিন পর দশম শ্রেণীর এক ছাত্রীকে ঢাকায় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

লক্ষ্মীপুর অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর থেকে অপহরণের নয়দিন পর দশম শ্রেণীর এক ছাত্রীকে ঢাকায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে এই অভিযানের সময় অপহরণকারী অভিযোগে মোরশেদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের লক্ষ্মীপুর নিয়ে আসা হয় বলে পুলিশ জানিয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ওসি গোলাম ছারোয়ার বলেন, ভোররাতে ঢাকার খিলক্ষেত থেকে মেয়েটিকে উদ্ধার এবং অপহরনকারী মোরশেদকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আনা হয়েছে। তিনি আরো বলেন, গত ৩০ সেপ্টেম্বর সদরের বিরাহীমপুর গ্রামের মোরশেদসহ ৪/৫ জন যুবক একই গ্রামের বাসিন্দা বিরাহীমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এই ছাত্রীকে (১৫) স্কুল থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.