লক্ষ্মীপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লক্ষ্মীপুরের একটি আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এ দণ্ড দেন।
দণ্ডিত হারুনুর রশীদ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম ভাদুর ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে।
মামলার বরাত দিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালের ১৩ মার্চ রামগঞ্জের নন্দনপুর গ্রামের জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে মোবাইল ফোনে নন্দনপুরের একটি বিলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে হারুনুর রশীদ।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশীদ বাদী হয়ে হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৩৫ ঘ.
bdnews24